কাঁচরাপাড়ায় আয়োজিত হলো সিন্ধী নববর্ষ উৎসব “চেটী চন্ড”

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ গুরশীত চাওলা/ কাঁচরাপাড়া/২০ মার্চ, ২০২৬ ; কাঁচরাপাড়ার লক্ষ্মী সিনেমা মোরের নিকট আয়োজিত হলো সিন্ধী নববর্ষ উৎসব “চেটী চন্ড”।

এখানে উপস্থিত ছিলেন বিজপুরের বিদায়ী বিধায়ক সুবোধ অধিকারী, হালিশহরের পৌর প্রধান শুভঙ্কর ঘোষ, কাঁচরাপাড়া পৌর প্রধান কমল অধিকারী, বিশিষ্ট সমাজসেবী সুদামা সিংসহ অন্যান্য ব্যক্তিরা।

আজ শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকে উপস্থিত বিশিষ্টজনেদের সম্বর্ধনা দেওয়া হয়।

একদা অর্জুন সিং তৃণমূল ভট্টাচার্যের উদ্দেশ্যে বলেছিলেন, নাক টিপলে দুধ বেরোয়, এবার সেই প্রসঙ্গেই এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুবোধ অধিকারী বলেন, তৃণাঙ্কুর ভট্টাচার্য এবার অর্জুন সিং – এল শুধু দুধ নয়, মালাই বের করিয়ে দেবেন।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें