‘অভয়ার মা – কে জেতাতেই হবে’, পানিহাটি থেকে বাম প্রার্থী প্রত্যাহারের ডাক চিকিৎসক নারায়ণের

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২১ মার্চ, ২০২৬ ; একসময় তিনি পরিচিত ছিলেন বামমনস্ক হিসাবে। বামেদের হয়ে অতীতে ভোটপ্রচারেও দেখা গিয়েছে তাঁকে।

সেই চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে আবার সদ্য দেখা গিয়েছে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায়।

এবার পানিহাটির সম্ভাব্য বিজেপি প্রার্থী অভয়ার মায়ের সমর্থনে নিজের ‘পুরনো শিবির’ বামেদেরই ‘তোপ’ দাগলেন নারায়ণ।

তিনি বলছেন, সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্তর উচিত পানিহাটি থেকে নাম প্রত্যাহার করে নেওয়া।

ভোট কাটাকুটির অঙ্কে কোনওভাবেই যেন অভয়ার মা হেরে না যান, সেটা নিশ্চিত করতে হবে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें