বিরোধীদের আপত্তি থাকলেও, লোকসভায় পাশ ‘রূপান্তরকামী অধিকার সুরক্ষা বিল’

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৪ মার্চ, ২০২৬; প্রবল বিরোধী আপত্তির মধ্যেই লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল ২০২৬।

সংশোধিত বিল অনুসারে, কোনও ব্যক্তি স্বতঃপ্রণোদিত ভাবে নিজেকে রূপান্তরকামী ঘোষণা করতে পারবেন না।

রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডার তকমা পেতে গেলে মেডিক‍্যাল সার্টিফিকেট দাখিল করতে হবে।

বিলের এই বিষয়টি সামনে আসতেই বিতর্ক শুরু হয়। কে বা কারা ঠিক কোন প্রক্রিয়ায় একজন ব্যক্তিকে ‘রূপান্তরকামী’ শংসাপত্র দেবেন তা নিয়ে প্রশ্ন ওঠে।

যদিও মঙ্গলবার ধ্বনি ভোটে পাশ হয়ে গেল বিলটি। এখনই অবশ্য তা আইনে পরিণত হচ্ছে না। এর জন্য রাজ্যসভায় পাশ হতে হবে বিলটিকে। এর পর লাগবে রাষ্ট্রপ্রতির অনুমোদন তথা স্বাক্ষর।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें