অনুষ্ঠান বাড়িতে ডিজে বাজানো কে কেন্দ্র করে আসানসোলে ঘটলো বিচিত্র ঘটনা

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

24 ঘণ্টা লাইভ সংবাদদাতা/ ওয়াসিম খান / আসানসোল / 1 লা এপ্রিল 2026; মঙ্গলবার রাতে রঙ্গাপাড়া এলাকায় একটি অনুষ্ঠান বাড়িতে DJ চালানো যাবে তাই কে কেন্দ্র করে ঘটে গেলো এক বিচিত্র ঘটনা ।

জানা গেছে হীরাপুর থানা অন্তর্ভুক্ত এই এলাকায় মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বৈবাহিক অনুষ্ঠানে DJ বাজিয়ে চলছিল আনন্দ উৎসব ।

প্রশাসনের কাছে সজোরে DJ বাজানোর বিরুদ্ধে অভিযোগ জানায় স্থানীয় বাসিন্দারা ।

অভিযোগ পেয়ে সেখানে সাব ইন্সপেক্টর অজয় মন্ডলের নেতৃত্বে আসে হিরাপুর থানার পুলিশ বাহিনী।

বিষয় টি নিরীক্ষণ করে জানানো হয় থানা প্রমুখ করতার সিং কে ।

IC র নির্দেশে সেখানে গান বন্ধ করিয়ে সমস্ত কিছু সিজ করে নিয়ে যায় এবং DJ র মালিক এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ ।

মানুষের অভিযোগ পেয়ে সেই রাতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় পুলিশের প্রশংসায় দেখা গেল এলাকাবাসী দের ।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें