বৈভব সূর্যবংশিকে নিয়ে আবেগঘন বার্তা রবীন্দ্র জাদেজার

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১ এপ্রিল, ২০২৬; সোমবার রাত থেকেই একটা ভিডিও সোশাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। রবীন্দ্র জাদেজার আবেগতাড়িত হয়ে পড়ার।

প্রায় এক দশকের বেশি সময় চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন জাদেজা। ক্যাপ্টেন্সি করেছেন। সিএসকের প্রতি জাদেজার ভালোবাসার কথা কারও অজানা নয়।

সেই টিমের বিপক্ষে খেলতে নামলে আবেগতাড়িত হওয়ারই কথা। খলিল আহমেদের সঙ্গে কথা বলার সময় জাদেজাকে চেন্নাইয়ের লোগোতে চুমু খেতেও দেখা গেল।

সেই জাদেজা ১৫ বছরের বৈভবের ব‌্যাটিং দেখে মন্ত্রমুগ্ধ। রাজস্থান রয়্যালসে খেলার অভিজ্ঞতা অবশ্য আগেও রয়েছে জাদেজার।

আইপিএলের শুরুর দিকে রাজস্থানের হয়ে খেলতেন তিনি। মজা করে বলছিলেন, “আগে রাজস্থানে যখন খেলতাম, তখনও বৈভব সূর্যবংশীর জন্ম হয়নি।”

সোমবার পুরনো দলের নেমে আর এক পুরনো টিমের বিরুদ্ধে দুই উইকেট নিলেন জাদেজা। তাঁর টিমও জিতল। ড্রেসিংরুমে বসে বৈভবের ব্যাটিং তাণ্ডবও উপভোগ করলেন চুটিয়ে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें