২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১২ মে, ২০২৬ ; সোমবার, সরকারিভাবে প্রকাশ্যে এসেছে রাজ্যের নতুন ক্রীড়া মন্ত্রীর নাম।

জল্পনাতে না থাকলেও বাংলার ক্রীড়া দপ্তর এখন নিশীত প্রামানিকের হাতে। আর দায়িত্ব কাঁধে নিতে না নিতেই বিজেপির দীর্ঘদিনের সৈনিক একেবারে স্পষ্ট করে জানিয়ে দিলেন, বাংলার ক্রীড়া জগতকে রাজনীতি মুক্ত করাই তাঁর প্রধান লক্ষ্য।

সেই সাথে, গত ডিসেম্বরে লিওনেল মেসির আগমনকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটা বিশৃঙ্খলার ঘটনা স্মরণ করিয়ে মেসি কাণ্ডের ফাইল চেয়ে পাঠালেন তিনি।

বললেন, “পূর্ণাঙ্গ তদন্ত হবে। কাউকে রেয়াদ করা হবে না।”
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।









