দ্বিগুণ হচ্ছে বার্ধক্য-বিধবা ভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন অনলাইনে

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৩ই মে, ২০২৬ ; জুন মাসে শুরু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে এরাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকবে ৩ হাজার টাকা।

এবার সুখবর প্রবীণ নাগরিকদের জন্য। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে বার্ধক্য ভাতা বেড়ে দ্বিগুণ হয়েছে চলেছে।

বর্তমানে মাসে এক হাজার টাকা বার্ধক্য ভাতা পান প্রবীণ নাগরিকরা। এবার তা বেড়ে ২,০০০ টাকা হতে চলেছে। পাশাপাশি বাড়ছে বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের ভাতাও।

তা বাড়িয়ে মাসে দু’হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার।

এদিকে, অন্নপূর্ণার ভাণ্ডার প্রকল্পের আবেদন করা যাবে অনলাইনেই। তৈরি হচ্ছে পোর্টাল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য পোর্টাল তৈরি হয়েছিল। কিন্তু তা চালু হয়নি।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें