ISF ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই ভাঙ্গড়ে আরাবুলের গাড়িতে বোমা-ইঁট! অল্পের জন্য রক্ষা

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২২ আগস্ট, ২০২৬; ছাড়ার কথা ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই ফের আক্রান্ত হলেন আরাবুল ইসলাম।

শুক্রবার রাতে ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার উড়িয়াপাড়ায় তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ও ইট ছোড়া হয়েছে বলে অভিযোগ।

ইটের আঘাতে গাড়ির কাচ ফেটে গেলেও আরাবুল অক্ষত রয়েছেন। ঘটনার সময় গাড়িতেই ছিলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক।

তাঁর দাবি, অন্ধকারের সুযোগ নিয়ে গাড়ি লক্ষ্য করে পরপর দু’টি বোমা ছোড়া হয়। একই সঙ্গে উড়ে আসে ইট। আচমকা হামলায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরাবুলের সঙ্গে থাকা মোটরবাইক আরোহীরাও বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে দাবি করা হয়েছে।

তবে ঘটনাস্থল থেকে বোমার কোনও অংশ বা অন্য কোনও নমুনা উদ্ধার হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें