২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৪ সেপ্টেম্বর, ২০২৬; টানা প্রবল বৃষ্টির জেরে মুর্শিদাবাদে রেললাইনে ধস। বৃহস্পতিবার সকালে এই ধসের জেরে ব্যাহত ট্রেন চলাচল।

নিউ ফরাক্কা জংশন স্টেশন থেকে হাওড়ার দিকে যাওয়ার পথে ফরাক্কা ও তিলডাঙা স্টেশনের মাঝে রেললাইনে ধস নেমেছে বলে রেল সূত্রে খবর। তার জেরে হাওড়াগামী একাধিক ট্রেন আটকে পড়েছে বলে জানা গিয়েছে।

ব্যাহত NJP-গামী ট্রেন চলাচলও। আটকে থাকা ট্রেনের তালিকায় আছে পদাতিক এক্সপ্রেস, যোগবানি এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল-সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন।

যাত্রীদের অভিযোগ, পাঁচ ঘণ্টার বেশি লেট একেকটি ট্রেন। এমন পরিস্থিতিতে গন্তব্য পৌঁছতে যে বিলম্ব বাড়বে তা বলাই বাহুল্য।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে নিউ ফরাক্কা স্টেশনের কাছে ফরাক্কা ব্যারেজের ঢোকার মুখে আপ লাইনের একটি অংশে ধস নামে। প্রবল বৃষ্টির কারণে মাটি সরে গিয়ে রেললাইনের নীচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

ধসের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতির কাজ।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান রেলের শীর্ষ আধিকারিক ও কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে রেললাইন মেরামতের কাজ।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।









