২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৮শে জুন, ২০২৬ ; তীব্র দাবদাহের মধ্যে বাচ্চাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বড় উদ্যোগ গ্রহণ করল রাজ্য সরকার। দুপুরের প্রচন্ড গরম এবং প্রখর রোদের কারণে বাইরে বেরোনো দুষ্কর।

এই প্রাণঘাতী দহন জ্বালা থেকে মুক্তি দেওয়ার জন্যই রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলে আগামী ৩০ জুন পর্যন্ত অষ্টম শ্রেণি অবধি সমস্ত শ্রেণীর পঠনপাঠন বন্ধ থাকবে বলে জারি করা হয়েছে নির্দেশিকা।

প্রতিটি স্কুল কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে নোটিশ পাঠানো হয়েছে। বলে দিই, এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিহার সরকারের তরফ থেকে। পাটনায় বর্তমান তাপমাত্রা প্রায় ৪০-র ঘর ছাড়িয়েছে।

এই তীব্র তাপপ্রবাহের কথা মাথায় রেখেই ছুটির ঘোষণা করা হয়েছে। তবে এই ছুটি শুধুমাত্র পাটনা জেলাতেই কার্যকর হবে।

সেক্ষেত্রে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত সরকারি, আধা সরকারি কিংবা বেসরকারি স্কুলগুলি বন্ধ থাকবে।

জেলা প্রশাসক কুন্দন কুমার ভারতীয় বেসামরিক সুরক্ষা আইন ২০২৩-র ১৬৩ ধারার আওতায় নির্দেশিকা জারি করে স্পষ্ট জানিয়েছেন, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত জেলার সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রমের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।









