২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৬ সেপ্টেম্বর, ২০২৬ ; ফ্রান্সে ভারতীয় সংস্কৃতির এক নয়া অধ্যায় রচিত হল। প্যারিসে স্বামী নারায়ণ মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রবিবার ভারচুয়ালি এই অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী জানালেন, ভারত-ফ্রান্স সম্পর্ক নয়া শিখর ছুঁল। প্যারিসে এই মন্দির উদ্বোধন দুই দেশের সুসম্পর্কের এক গুরুত্বপূর্ণ অধ্যায় বলে উল্লেখ করেন মোদি।

ভারচুয়ালি এই অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ”প্যারিসে স্বামী নারায়ণ মন্দিরের প্রতিষ্ঠা দুই দেশের সহযোগিতা ও সংহতির প্রতীক। যা যুগ যুগ ধরে টিকে থাকবে।

দুই দেশের বন্ধুত্ব এখন শুধুমাত্র কূটনীতি ও কৌশলগত সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নেই, তা এখন সাংস্কৃতিক ক্ষেত্রেও এক নয়া মাইলফলক ছুঁয়েছে।”
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।









