বিচ্ছেদে অশান্তি, সিরিয়াল থেকে ছাঁটাই, ‘বিগ বস’এ ওয়াইল্ড কার্ড এন্ট্রি ‘বিতর্কিত’ নায়কের!

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ / নিজস্ব সংবাদদাতা / ৫ সেপ্টেম্বর, ২০২৬ ; ‘বিগ বস’-এর ঘরে প্রতিনিয়ত কিছু না কিছু ঘটেই চলেছে। সৌরভের সঞ্চালনায় ‘বিগ বস বাংলা’ একেবারে জমে ক্ষীর! শোয়ের প্রতিটা ক্যামেরাবন্দি মুহূর্ত দাপিয়ে বেড়াচ্ছে নেটভুবনে।

প্রতিযোগীদের ভাব-ভালোবাসা, খুনসুটি থেকে বাকবিতণ্ডা- সবটাই থাকছে আতশকাচের নীচে। শোয়ের প্রথম সপ্তাহেই ছিটকে গিয়েছেন অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত। এরপরই ‘বিগ বস’-এর ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে কার এন্ট্রি ঘটছে তা জানতে শোয়ের দর্শকের অ্যাড্রিনালিন রাশ একেবারে তুঙ্গে।

আর সেই উত্তেজনা উসকে দিল চ্যানেলের নতুন প্রোমো। রবিবাসরীয় রাতে বিগ বসের ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রির প্রতিযোগী কে সেই দিকে নজর বঙ্গবাসীর।

পরনে কালো প্যান্ট, নীল টিশার্ট, হাতে ঘড়ি, চোখে রোদচশমা আর বাঁহাতে ঝোলানো ব্লেজার। ঠিক এই অবতারেই বিগ বসের ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন প্রায় ছ’ফুট লম্বা, সুঠাম দেহের অধিকারী এক পুরুষ।

অতঃপরই দর্শকের মনে ভাবনার উদ্রেগ। চর্চায় রয়েছেন অভিনেতা জীতু কমল। সমাজমাধ্যমের পোস্টে নিজেই সেই জল্পনা জিইয়ে রেখেছেন।

কিন্তু, প্রোমোর সঙ্গে জীতুর চেহারার সাদৃশ্য নেই বলেই মনে করছেন দর্শকের একাংশ।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें