পুজোর আগেই ফের ভোটের দামামা রাজ্যে, নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের দিনঘোষণা

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ; নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ৯ অক্টোবর ফলপ্রকাশ।

সেইমতো ভোটপ্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত জারি হবে বিজ্ঞপ্তি। মনোনয়ন জমা-প্রত্যাহারের দিনক্ষণও জানা যাবে সেসময়। পুজোর আগে ফের ভোটের দামামা রাজ্যে।

সোমবার নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। অক্টোবরের শুরুতেই উপনির্বাচন হবে। ফলাফলও একই সময়ে ঘোষণা করা হবে। আর বিধায়কশূন্য নয়।

পুজোর আগেই নতুন জনপ্রতিনিধি পাচ্ছেন দুই কেন্দ্রের ভোটাররা। ছাব্বিশের ভোটে নন্দীগ্রাম ও ভবানীপুর – দুটি কেন্দ্রেই জয়ী হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিয়ম মেনে একটি আসন ছাড়তে হতো তাঁকে। নিজের গড় নন্দীগ্রামের আসনটি ছেড়ে দেন শুভেন্দু।

ফলে ওই কেন্দ্র বিধায়কশূন্য হয়ে পড়ে। তাই উপনির্বাচনের মাধ্যমে নতুন জনপ্রতিনিধি বেছে নেবেন নন্দীগ্রামবাসী। অন্যদিকে, মু্র্শিদাবাদের রেজিনগর ও নওদা – জোড়া কেন্দ্রে জেতেন তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর।

তিনিও নিয়ম মেনে রেজিনগর কেন্দ্রটি ছেড়ে দেন। সেখানে নিজের ছেলেকে প্রার্থী করবেন বলে ঠিকও করে ফেলেন হুমায়ুন।

সেইমতো ৬ অক্টোবর এই কেন্দ্রেও উপনির্বাচন হবে। দুই কেন্দ্রেই উপনির্বাচনের ভোটগণনা ও ফলপ্রকাশ হবে ৯ অক্টোবর।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें