২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৯ অক্টোবর, ২০২৫ ; বিহারে নির্বাচনের আগে ইস্তেহার প্রকাশ করল মহাগঠবন্ধন। নাম দেওয়া হয়েছে ‘তেজস্বী প্রাণ’।

প্রতিশ্রুতির তালিকায় রয়েছে পরিবার পিছু একটি চাকরি, মহিলাদের মাসিক ২,৫০০ টাকা ভাতা এবং বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ।

‘সংকল্প পত্র ২০২৫’-এর মূল স্লোগান— ‘সম্পূর্ণ বিহার কা সম্পূর্ণ পরিবর্তন, তেজস্বী প্রতিজ্ঞা, তেজস্বী প্রাণ।’ ইস্তেহারের প্রচ্ছদে উজ্জ্বল তেজস্বী যাদবের মুখ।

মহাগঠবন্ধনের দাবি, তারা ক্ষমতায় এলে ২০ দিনের মধ্যে নতুন আইন এনে পরিবার পিছু চাকরি দেবে। চুক্তিভিত্তিক কর্মীদের পাকা চাকরি ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সরকারি চাকরি-র প্রতিশ্রুতিও রয়েছে।

এর পাশাপাশি, দরিদ্র পরিবারকে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার, ২৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা, বিধবা ও প্রবীণদের মাসিক ভাতা, এবং বিশেষভাবে সক্ষমদের জন্য ৩ হাজার টাকা ভাতা ঘোষণাও করা হয়েছে।

তেজস্বীর দাবি— “এগুলি ফাঁকা প্রতিশ্রুতি নয়, বাস্তব তথ্যের ভিত্তিতেই পরিকল্পনা।”
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










