ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কেটে গেলেও কেমন থাকবে রাজ্যের আবহাওয়া ?

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৩০ অক্টোবর, ২০২৫ ; ঘূর্ণিঝড় মন্থা সরাসরি বাংলায় না এলেও, তার পরোক্ষ প্রভাবে ভিজছে রাজ্য।

বৃহস্পতিবার থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই বৃষ্টিপাত চলবে রবিবার পর্যন্ত, এরপর থেকেই ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ।

আগামী তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা প্রবল — জারি রয়েছে হলুদ সতর্কতা।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭–২০ সেমি) হতে পারে।


দিনাজপুর ও মালদায়ও বৃষ্টি অব্যাহত থাকবে রবিবার পর্যন্ত। আকাশ থাকবে মেঘলা, মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি হতে পারে।


তাপমাত্রা নামবে ২–৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার থেকে ফের ফিরবে শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें