২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৮ সেপ্টেম্বর, ২০২৬ ; হোটেল-রেস্তরাঁ-গেস্ট হাউসের পর শপিং মল। কলকাতার একাধিক অভিজাত শপিং মলে অভিযান পুলিশের।

সাউথ সিটি মল ও পার্ক স্ট্রিটের পতাকা হাউস, অ্যাক্রোপলিস মলের মতো শপিং মলগুলিতে দমকল ও পুলিশের আধিকারিকরা।

চলছে অডিট। খতিয়ে দেখা হচ্ছে হাউসগুলির অগ্নি-সুরক্ষা বিধি ব্যবস্থা। কাগজপত্র সব ঠিক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আপাতকালীন কোনও পরিস্থিতি তৈরি হলে আপাতকালীন সিঁড়ি ব্যবহার করা যাবে কি না, সেটির পরিস্থিতি কেমন তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।









