মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, অনুদান না নিয়ে শুভেন্দুকে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৮ই সেপ্টেম্বর, ২০২৬; মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে দুর্গাপুজোয় সরকারি অনুদান ১ লক্ষ টাকা করে না নেওয়ার সিদ্ধান্ত জানাল কলকাতার বেশ কিছু বড় পুজো কমিটি।

শুধু তাই নয়, রাজডাঙা নব উদয় সংঘ, সুরুচি, সমাজসেবীর মতো নামী পুজোগুলি কৃতজ্ঞতা ও সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসাবে পাল্টা মুখ্যমন্ত্রীর তহবিলে ১ লক্ষ টাকা করে ‘রিটার্ন গিফট’ জমা দেওয়ার ঘোষণা করেছে।

বিভিন্ন জেলার একাধিক বড় পুজো কমিটিও অনুদান না নেওয়ার ঘোষণা করেছে।

১ লক্ষ টাকা না নিলে তাদের পুজোর বিদ্যুৎ ফ্রি করে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें