‘বিমানদা সামনে এসে বসুন, অত পিছনে কেন? মেয়রের চেয়ারে বিমান বসুকে জায়গা করে দিলেন মমতা

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১২ই মার্চ, ২০২৬ ; রাজনীতিতে তাঁরা চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু সৌজন্যের বেলায় ব্যক্তিগত শ্রদ্ধাবোধ অমলিন।

বৃহস্পতিবার লোকভবনে তা ফের প্রমাণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন রাজ্যপাল আর এন রবি-র শপথ অনুষ্ঠানে তখন সাজ সাজ রব। তৃতীয় সারিতে বসেছিলেন প্রবীণ সিপিআইএম নেতা বিমান বসু।

তা নজরে আসতেই এগিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। সটান বললেন, “বিমানদা, পিছনে কেন? আপনি সামনে আসুন না।” শুধু ডাকাই নয়, নিজে হাতে চেয়ার এগিয়ে দিয়ে প্রবীণ বাম নেতাকে সামনে নিয়ে এলেন মমতা।

মুখ্যমন্ত্রীর ঠিক পাশেই ছিল কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিমের আসন। ফিরহাদ অনুষ্ঠানে উপস্থিত থাকলেও বিশেষ প্রয়োজনে বেরিয়ে গিয়েছিলেন। মেয়রের সেই খালি আসনেই বিমানবাবুকে নিয়ে এসে বসান মুখ্যমন্ত্রী।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें